নতুন করে দল সাজাচ্ছেন স্টোকস
এই পজিশনে খেলে ১০৬ ইনিংসে ৫১.২৭ গড়ে ১৪ সেঞ্চুরিতে করেছেন ৫ হাজার ১৭৯। আর পাঁচে ৩১ ইনিংসে ৬৭.৭৭ গড়ে ১ হাজার ৮৩০ রানের সঙ্গে তার ব্যাট থেকে এসেছে ৬টি সেঞ্চুরি। রুটের প্রমোশনের সঙ্গে নিজের ব্যাটিংয়ের জায়গাটাও পরিবর্তন করছেন স্টোকস। তিনি ৬ নম্বরে ব্যাট করবেন।
এ ছাড়া তিন ও পাঁচ নম্বরের জন্য নতুন কাউকে খুঁজছে ইংল্যান্ড। দল ও রুটের স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্টোকস। এই বিষয়ে সদ্য বিদায়ী এই অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ইংলিশদের টেস্ট অধিনায়ক।
তিনি বলেন, 'জো-এর (রুট) সঙ্গে এর মধ্যেই কথা বলেছি আমি। ওকে আমি বলেছি চারে ফিরে যেতে, আমি নামব ছয়ে। জো যেখানেই ব্যাট করুক, রান পাবেই। তবে ওর সেরা পজিশন চার। এখানে খেললে হয়তো ওর গড় ৬০ (গত বছরের গড়) না হয়ে ৯০ হয়ে যাবে, সেটা হবে দারুণ।'
লম্বা সময় ধরেই টেস্টে নিয়মিত পাঁচ নম্বরে ব্যাট করছেন স্টোকস। এখন ব্যাটিং-বোলিং আর অধিনায়কত্ব সামলাতে নেমে যাচ্ছেন ৬ নম্বরে। স্টোকস জানিয়েছেন, দলের ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতার ভারসাম্য রাখতেই এই পরিবর্তন।
এই বিষয়ে খোলাসা করে তিনি বলেন, 'জো চারে ও আমি ছয়ে থাকলে ওই জায়গাটায় অভিজ্ঞতার মিশেল থাকে। কাজেই খোলা চোখেই ধরা পড়ছে, কোন পজিশন ফাঁকা আছে-তিন ও পাঁচ নম্বর। আমার মনে হচ্ছে, স্রেফ ডারহামের (নিজের দল) স্কোর দেখার বদলে এখন থেকে আমাকে নিয়মিত কাউন্টি ক্রিকেটের খোঁজখবর রাখতে হবে যে কে কেমন করছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন