ব্রেকিং নিউজ: এশিয়া কাপ আয়োজন করছে বাংলাদেশ জানিয়ে দিল বিসিবি
মালয়েশিয়ায় ২০১৮ সালে টাইগ্রেসদের এশিয়া কাপ জয় বাংলার ক্রিকেটের জন্য বড় অর্জন। ছেলেরা এখনও করতে পারেনি যা, কিনরারা একাডেমি ওভালে তাই করেছে লাল সবুজের নারীরা। সঙ্গে স্বপ্ন করেছে আরও চওড়া, সুযোগ এসেছে আরও একদফা।
করোনার কারণে ২০২০ সালের স্থগিত নারীদের এশিয়া কাপের পরবর্তী আসর হবে বাংলাদেশের সিলেটে। তবে সেখানেও আছে করোনারই অবদান। সেপ্টেম্বরে হ্যাংঝুতে হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। কিন্তু চীনে কোভিডের প্রকোপ বাড়ায় আপাতত স্থগিত হয়েছে আসরটি। তাই ফাঁকা এ সময়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে একমত হয়েছে এসিসি।
এ সম্পর্কে নাদেল বলেন, এশিয়ান গেমস স্থগিত হওয়ায় আমাদের এশিয়া কাপ আয়োজনের সুযোগ এসেছে। এ আসরটি বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হবে! অক্টোবরের ১ তারিখ থেকে এ টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে। বিষয়টি মোটামুটি চূড়ান্ত। গ্রাউন্ড ওয়ানে খেলা হবে। আর গ্রাউন্ড টুতে অনুশীলন হবে।
টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় টাইগ্রেসদের নিয়ে বেড়েছে প্রত্যাশা। পরিকল্পনা আছে বিসিবিরও। কোচিং স্টাফেও আভাস মিলছে রদবদলের। কথা হচ্ছে একাধিক বিদেশি কোচের সঙ্গে।
নাদেল বলেন, আমাদের পরিচিত কন্ডিশন। টাইগ্রেসরা এ প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। আশা করি খুব দ্রুত আমরা কোচদের নাম প্রকাশ করতে পারব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)