সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, ধোনির ডাবল সেঞ্চুরির ইতিহাস
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই। ব্যাট হাতে লোয়ার অর্ডারে আট বলে ২১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদেই বিরাট কোহলির পর মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে ছয় হাজার রান করার নজির গড়ে ফেলেন তিনি।
তবে এখানেই কিন্তু শেষ নয়। কিপিং গ্লাভস হাতে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেও ফের আরেক নজির গড়েন ধোনি। বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের দখলে আর এমন নজির নেই। কে সেই নজির?
প্রথম উইকেটকিপার হিসাবে ধোনি টি-টোয়েন্টি ক্রিকেটে ‘ডাবল সেঞ্চুরি’ হাঁকান। তবে এই ‘ডাবল সেঞ্চুরি’ ব্য়াট হাতে নয়, বরং কিপিং গ্লাভস হাতে। প্রথম উইকেটকিপার হিসাবে তিনি বিশ ওভারের ফর্ম্যাটে ২০০ ক্যাচ নেওয়ার মাইলফলক স্পর্শ করেন।
এই তালিকায় ধোনির সবথেকে কাছে থাকা দীনেশ কার্তিকও বেশ খানিকটা দূরে। কার্তিক ১৮২টি ক্যাচ ধরেছেন। তালিকায় তিন নম্বরে থাকা কামরান আকমল ১৭২টি ক্যাচের মালিক। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে কুইন্টন ডি’কক ও দীনেশ রামদিন রয়েছে। তাঁরা যথাক্রমে ১৬৬ ও ১৫০টি ক্যাচ ধরেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন