মুক্তি পেলেন প্রোটিয়া কোচ বাউচার
গত বছর বাউচারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ আনেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার পল অ্যাডামস। ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রোটিয়াদের দলে খেলেন তিনি। দলের উইকেটরক্ষক ছিলেন বাউচার। সেই সময় বাউচার তাকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তোলেন অ্যাডামস। তার কথায় সমর্থন দেন সহকারী কোচ এনোচ এনকই।
বাউচার দোষ স্বীকার করে নিয়ে ক্ষমা চাইলেও তার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। বাউচারের আইনজীবীদের দল সেখানে আবেদন করে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য।
প্রথমে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানিয়েছিল ৭ থেকে ১১ মার্চের মধ্যে শুনানি হবে। কিন্তু আইনজীবীরা আবেদনে জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার। পরে ১৮ মার্চ থেকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরু হবে। এই সময়ের মধ্যে শুনানি না করার আবেদন করেন তারা।
সেই আবেদন মেনে নেন তদন্তকারী দলের প্রধান টেরি মোটাউ। তিনি একটি বিবৃতিতে জানান, ‘বাউচারের আইনজীবীরা যে আবেদন করেছেন তা মেনে নেওয়া হয়েছে। দলের ক্ষতি হোক এমন কোনও পদক্ষেপ করা হবে না। মে মাসে এই মামলার শুনানি হতে পারে।’
সেই অনুযায়ী চলতি মে মাসে শুনানির কথা ছিল। কিন্তু শুনানির আগেই নিজেদের অভিযোগ তুলে নিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী। ফলে নির্দোষ প্রমাণিত হয়েছেন বাউচার। হাঁফ ছেড়ে বাঁচা প্রোটিয়া হেড কোচ বলেন, ‘গত কয়েক মাস আমার ও পরিবারের জন্য সত্যিই খুব কঠিন সময় ছিল। শেষ পর্যন্ত এটা শেষ হয়েছে ভেবে ভালো লাগছে। আমার বিরুদ্ধে তোলা অভিযোগ যে ধোপে টেকার নয়, মেনে নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমি এখন আমার কাজে পূর্ণ মনোযোগ দিতে পারব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)