আইপিএল প্লে অফে মুস্তাফিজদের খেলা নিয়ে পন্টিংয়ের ভবিষ্যবাণী
তবে চেন্নাই সুপার কিংসের কাছে ৯১ রানের বিশাল পর্যায়ে দিল্লীর প্লে-অফ স্বপ্ন হোঁচট খেয়েছে। বিরাট এই ধাক্কা সামলে দলকে এখন জিততে হবে বাকি তিনটি ম্যাচের প্রায় সবগুলোই। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও শেষ চার নিশ্চিত করার ব্যাপারে বেশ আশাবাদী মুস্তাফিজদের কোচ রিকি পন্টিং।
তিনি বলেন, ‘আমি আশাবাদী, আসন্ন তিনটি ম্যাচই জিতে আমরা প্লে-অফে পৌঁছাতে পারব।’
দিল্লীর বাজে পারফরম্যান্সের পেছনে অনেকেই দায় চাপাচ্ছেন অধিনায়ক রিশভ পান্টের ঘাড়ে। প্রধান কোচ অবশ্য আগলে রাখছেন অধিনায়ককে।
তিনি বলেন, ‘পান্ট মাঠে যা সিদ্ধান্ত নেয়, তার প্রত্যেকটাকে আমি সমর্থন করি। আমি নিজেও টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলাম। তাই জানি কী পরিমাণ চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় কতটা কম থাকে। বাইরে থেকে সমালোচনা করা অনেক সহজ ব্যাপার। কিন্তু বিশ্বাস করুন, মাঠের ভিতরে থাকলে কাজটা মোটেই সহজ নয়।’
১১ ম্যাচ খেলে দিল্লী জিতেছে ৫টি ম্যাচে, মোট পয়েন্ট ১০। বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দলটি। সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের চেয়ে এগিয়ে থাকলেও দিল্লী এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেছনে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন