রুমানার ঘূর্ণি জাদুতে স্যাফায়ার্স ও বার্মি আর্মির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
মঙ্গলবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করে বার্মি আর্মি। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রানে থেমে যায় স্যাফায়ার্স। চার ওভারে এক মেইডেনসহ ২২ রান খরচায় ৩ উইকেট নেন রুমানা।
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালোভাবেই এগোচ্ছিল স্যাফায়ার্স। ইনিংসের প্রথম ১০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭৯ রান করে ফেলে তার। ফলে জয়ের জন্য শেষ ১০ ওভারে বাকি আর মাত্র ৭০ রান।
তখনই নিজের জাদু দেখান রুমানা। পরপর দুই ওভারে তিনি ফিরিয়ে দেন গ্রেস হ্যারিস (২০ বলে ৩১), ব্যাবেট ডি লিড (১৫) ও ট্যাশ ফারান্টকে (৪)। মাত্র ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্যাফায়ার্স। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে স্যাফায়ার্সের ইনিংস। বার্মি আর্মির পক্ষে রুমানার তিন উইকেট ছাড়াও ফাতিমা সানা, দেয়ান্দ্র ডটিন ও তারা নরিস নিয়েছেন একটি করে উইকেট। চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।
এর আগে বার্মি আর্মিকে দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেন লরা উলভার্ট। তার ব্যাট থেকে আসে ১০টি চারের মারে ৪৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়া দেয়ান্দ্র ডটিন ২৮ ও হিদার নাইট করেন ২০ রান। রুমানা ১ রান করে অপরাজিত থাকেন।
স্যাফায়ার্সের পক্ষে ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন গ্রেস হ্যারিস। পরপর তিন বলে রবার্ত অ্যাভেরি, লরা উলভার্ট ও ফাতিমা সানাকে ফিরিয়ে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। সবমিলিয়ে ২২ রানে ৫ উইকেট নেন হ্যারিস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন