শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেলে সেঞ্চুরি করতে চান মোসাদ্দেক
তবে দলে সাকিব আল হাসান না থাকার কারণে গুঞ্জন উঠেছে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে একাদশে সুযোগ পেতে যাচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একাদশে সুযোগ পেলে সেরাটা দিয়ে খেলতে চান তিনি। আজ বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মোসাদ্দেক হোসেন সৈকত বলেন,
“যখন জানতে পেরেছি যে আমি স্কোয়াডে আছি তখন থেকেই টুকটাক একটু শুনছিলাম যে হয়তো খেলার একটা সম্ভাবনা আছে। তো ওই সময় থেকেই একটা পরিকল্পনা তো নিজের মধ্যে কাজ করছিল যে কীভাবে খেলব বা আমার কী কী ভূমিকা আসতে পারে বা আমি কীভাবে দলে অবদান রাখব।”
তবে দীর্ঘদিন পর এই সুযোগ সদ্ব্যবহার করতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। সেইসাথে একাদশে সঠিক জায়গায় সুযোগ পেলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে চান তিনি। “আফসোস অবশ্যই থাকবে, কিন্তু এখন যেহেতু একটা নতুন সুযোগ আসছে, আমি অবশ্যই চাইব এটা আমি যেন খুব ভালোভাবে নিতে পারি”- আরো যোগ করেন মোসাদ্দেক।
সেঞ্চুরি নিয়ে প্রশ্নে মোসাদ্দেকের উত্তর, “হ্যাঁ, অবশ্যই। আমি যে কয়েকটা ম্যাচ খেলতে পেরেছি, মনে হয় আমি যেভাবে শুরু করেছিলাম, ওই জায়গা থেকে সুযোগ আমার জন্য সেভাবে আসেনি। কিন্তু অবশ্যই সুযোগ যদি আসে, আমার জায়গা থেকে চেষ্টা করব।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন