একাধিক পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা
তবে মুল ম্যাচের আগে বাংলাদেশের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সব কিছু ঠিকটাক থাকলে আগামীকাল বাংলাদেশে আসবে শ্রীলঙ্কার ক্রিকেট দল। চলুন দেখে নেয়াযাক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।
এর আগে বাংলাদেশ ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করে যেখানে দলে রয়েছেন দুই জন ওপেনার। বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিমের সাথে দেখা যাবে উদিয়মান ওপেনার মাহমুদুল হাসান জয়কে।
বাংলাদেশের ব্যাটিং লাইন আপে তিন নম্বর পজিশনে দেখা যাবে আস্থার প্রতিদান দেয়া নাজমুল হোসেন শান্তকে। ধারাবাহিক ভাবে রান পাচ্ছে এই তারকা ব্যাটার। যেখানে তার ক্যারিয়ার সেরা ইনিংসটি আবার এই শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতেই রেকর্ড গড়া ১৬৩ রানের ইনিংসটাও খেলেছিলেন তিনি।
আর চার নম্বরে দেখা যাবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। তবে বর্তমানে রান খরায় ভুগছেন তিনি। তবে আশার কারা যায় মুমিনুল সাগরিকার চিরচেনা উইকেটে ব্যাটিং ঝলক দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিরোধ হয়ে দাঁড়াতে পারেন। ফিরতে পারেন চিরো চেনা রুপে।
বাংলাদেশের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসার নাম সাকিব আল হাসান না থাকায় তার জায়গায় ব্যাটিং করবেন মি. ডিপেন্ডেবল ও বাংলাদেশ দলের ব্যাটিং স্থম্ভ মুশফিক। তবে সম্প্রতি তেমন ফর্মে নেই এই ক্রিকেটার। সাকিব না থাকায় একটু উপরে ৬ নম্বরে ব্যাট করবেন ফর্মের তুঙ্গে থাকা লিটন দাস। আর ৭ নম্বরে দেখা যেতে রাব্বি বা মোসাদ্দেককে।
ব্যাটিং বিভাগের খাতা বন্ধ করে এবার আসা যাক বাংলাদেশের বোলিং বিভাগে। সাগরিকার উইকেটে ফাস্ট বোলাররা বাড়তি সহয়তা পেয়ে থাকে সবসময়। সাগরের ক্ষিপ্র গতির ঢেউ যেখানে পেসারদের গতির সাথে মিলেমিশে একাকার হয়ে যায় সেখানে একাদশেও একজন বাড়তি পেসার আবশ্যক।
চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ দলের অন্যতম ভরসার প্রতিক তাসকিন। তবে পেসার শরিফুল ইসলামকে নিয়ে সুখবর মিলেছে। টেস্ট সিরিজের গোটা সময় জুড়েই তাকে পাবে দল। ফলে শরিফুল ইসলামকে দেখা যেতে পারে মূল একাদশে। তার সাথে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতির ঝড় তুলে নতুন করে আলোচনায় থাকা খালেদ আহমেদকে। দলে তৃতীয় পেসার হিসেবে থাকবেন আরেক গতি তারকা এবাদত হোসেন।
শ্রীলঙ্কার বিপক্ষে পেস বিভাগের শক্তিশালী ইউনিট থাকার পাশাপাশি স্পিন বিভাগে সাকিব আল হাসানের সার্ভিস মিস করবে বাংলাদেশ। স্পিন বোলিং বিভাগে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের একাদশে থাকা নিশ্চিত। আর তার সাথে দেখা যেতে পারে নাঈম ইসলামকে।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম টেস্টের জন্য টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ।
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম ইসলাম, শরিফুল ইসলাম, এবাদত হোসেন এবং খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)