১৮ ওভারেই শেষ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বুধবার (১১ মে) দ্বিতীয় দিন সকাল থেকে বৃষ্টি হয়। সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় শুরু হয় দুই ঘণ্টারও বেশি সময় পর। ১১টা ৪০ মিনিটে খেলা শুরু হয়েছিল। ফের সাড়ে ১২টার দিকে নামা বৃষ্টিতে খেলা বন্ধ হয়।
থেমে থেমে প্রবল বেগে বৃষ্টি ঝরতে থাকায় শেষ পর্যন্ত দুপুর ২টার দিকে ম্যাচের ইতি টানেন আম্পায়ার। প্রথম দিনে যথাসময়ে টস ও খেলা শুরু হয়েছিল। ৪০ মিনিট না যেতেই আসে বৃষ্টি। এরপর থেমে থেমে সারাদিনজুড়ে বৃষ্টি থাকায় ২টা ২৫ মিনিটে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা হয়।
বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত এই খেলায় দুই দিনে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৫০ রান। অধিনায়ক দিমুথ করুনারত্নের একমাত্র উইকেটটি নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। প্রস্তুতি ম্যাচের খেলা বৃষ্টির বাধায় ঠিকঠাকভাবে না হওয়াতে হতাশা প্রকাশ করেছিলেন নির্বাচক আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘খেলা হলে ভালো হতো। ছেলেদের দেখা যেতো। কিন্তু আবহাওয়ার ওপর কারো হাত নেই।’ বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় লঙ্কান ক্রিকেটাররা ব্যস্ত ছিলন ইনডোরের নেটে। ম্যাথুজ-দিমুথরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন পুরোটা সময়জুড়ে। আজও তারা এই পথেই হাঁটছেন। সময় কাটছে ইনডোরেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন