বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার টেস্ট সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করলো বিসিবি
আর এই সিরিজের সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা, আর সর্বোচ্চ ৫০০ টাকা। চট্টগ্রামে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।
২৩ মে থেকে দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরে গ্র্যান্ড স্ট্যান্ড বসে খেলা দেখা যাবে ৫০০ টাকায়। এছাড়া ভিআইপি ৩০০ টাকা, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা।
খেলা শুরুর আগের দিন থেকে পাওয়া যাবে ম্যাচের টিকিট। চট্টগ্রাম টেস্টের টিকিট পাওয়া যাবে সাগরিকার বিটাক মোড়ে। আর ঢাকা টেস্টের টিকিট মিলবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন