ভারতের হয়ে সব ফরম্যাট খেলার দুর্দান্ত ব্যাটার পেয়ে গেছেন রোহিত
নিকষ আঁধারের এ মৌসুমেও খানিক আলোর ঝলকানি খুঁজে পেয়েছে মুম্বাই। তাদের হয়ে আসরের শুরু থেকেই ব্যাট হাতে ধারাবাহিক তরুণ বাঁহাতি ব্যাটার তিলক ভার্মা। তার ব্যাটিংয়ে মুগ্ধ অধিনায়ক রোহিতও। ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলবেন তিলক- এমনটাই মনে করেন রোহিত।
মাত্র ১৯ বছর বয়সে প্রথমবারের মতো আইপিএল খেলতে এসে এরই মধ্যে রেকর্ড গড়ে ফেলেছেন তিলক। এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচে ৪০.৮৮ গড় ও ১৩২.৮৫ স্ট্রাইকরেটে ৩৮৬ রান করেছেন তিনি। আইপিএল ইতিহাসে অনূর্ধ্ব-১৯ বয়সী আর কোনো ব্যাটার এক আসরে এতো রান করতে পারেননি।
২০১৭ সালের আসরে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে ৩৬৬ রান করেছিলেন রিশাভ পান্ত। সেই রেকর্ড ভেঙেছেন তিলক। সবমিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক এ তরুণ বাঁহাতি ব্যাটার। তার টেকনিক-টেম্পারমেন্টে মুগ্ধ মুম্বাই অধিনায়ক।
বৃহস্পতিবার রাতে চেন্নাই সুপার কিংসের দেওয়া ৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল মুম্বাই। সেখান থেকে ৩২ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিলক।
ম্যাচ শেষে স্টার স্পোর্টসে রোহিত বলেন, ‘প্রথম বছর হিসেবে সে (তিলক) দুর্দান্ত খেলেছে। এমন ঠাণ্ডা মাথায় খেলা কখনও সহজ নয়। আমি মনে করি শিগগিরই ভারতের হয়ে সব ফরম্যাট খেলবে। তার টেকনিক ভালো এবং টেম্পারমেন্ট। যা সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য গুরুত্বপূর্ণ।’
তিন আরও যোগ করেন, ‘তাই আমার মতে, তিলকের সামনের দিনগুলো উজ্জ্বল এবং ওর নিজের মধ্যেও ক্ষুধা আছে। আপনি ওর সঙ্গে কথা বললেই সেটি বুঝতে পারবেন। ও ম্যাচ শেষ করতে চায় এবং সাফল্যের তাড়া করে। আমি মনে করে ও সঠিক পথে আছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল