প্রথম টেস্টে খেলতে চায় সাকিব, বড় বাধা হয়ে দাড়িয়েছে কোচ ডোমিঙ্গো
১৫ মে থেকে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু বাংলাদেশের। এই টেস্টে সাকিব খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সাকিব চাইলে অবশ্যই খেলবেন।
তবে ডোমিঙ্গো ৫০-৬০ ভাগ ফিট সাকিবকে খেলাতে রাজি নন। তার কথায় পরিষ্কার ইঙ্গিত, প্রথম টেস্টে সম্ভবত একাদশের বাইরেই থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ (শুক্রবার) দলীয় অনুশীলনের ফাঁকে টাইগার হেড কোচ সাকিব প্রসঙ্গে বলেন, ‘আমাকেও কোভিড ধরেছিল। এনার্জিটা একরকম থাকে না। সরাসরিই নেমে পড়া যায় না। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে নয় যে ছয়-সাত ওভার করলেই হবে। এখানে পাঁচদিন খেলতে হবে।’
ডোমিঙ্গো যোগ করেন, ‘অবশ্যই আমরা চাই সে খেলুক। সে খেলাটার অন্যতম সেরা ক্রিকেটার। তবে আমাদের এটাও নিশ্চিত করতে হবে যেন সে সেরা পারফরম্যান্সটা দিতে পারে। নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। একদিনে কমপক্ষে ১৫ ওভার বল করতে পারে কিংবা সেরা ছয়ে ব্যাট করতে পারে।’
সাকিবকে দলে যে কেউই চাইবে কিন্তু পুরোপুরি ফিট না হলে খেলানো কঠিন উল্লেখ করে টাইগার হেড কোচ বলেন, ‘সবাই চাইবে একাদশে পুরো ফিট সাকিবই খেলুক। ৫০-৬০ ভাগ ফিট হলে তো খেলানো কঠিন।’
শুধু করোনার ধাক্কা নয়, প্রস্তুতির ঘাটতির বিষয়টিও সামনে আনলেন ডোমিঙ্গো। তার ভাষায়, ‘টেস্টে সরাসরি ঢুকে পড়ার আগে তার ফিটনেস দেখতে হবে। দেখতে হবে সে কী অবস্থায় আছে। কোভিড থেকে মাত্র সেরে উঠলো, খুব বেশি ক্রিকেট খেলেনি। অবশ্যই সে আমাদের বড় খেলোয়াড়, দলে থাকলে ভারসাম্যটা সহজ হয়। কিন্তু আমাদের কাল তাকে দেখতে হবে। গত দুই-তিন সপ্তাহ সে ব্যাটিং বা বোলিং করেনি। এটা পাঁচদিনের ক্রিকেট। গরমও আছে। সবকিছুই তো মাথায় রাখতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)