ল্যাবুশেনের বলে গোপনাঙ্গে আঘাত, মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন স্টোকস ভিডিও ভাইরাল
তবে তাঁর এই ইনিংস খেলার সময়ে মার্নাস ল্যাবুশেনের বলে সজোরে আঘাত পান স্টোকস। অজি তারকার বল লেগ সাইডে খেলার চেষ্টা করেছিলেন স্টোকস। কিন্তু ডেলিভারিটি ঠিক মতো ব্যাটে-বলে না লাগার ফলে, সেটা শরীরের সংবেদনশীল জায়গায় আঘাত করে।
আঘাত লাগার পরেই ৩০ বছরের তারকা ব্যাট ফেলে মাটিতে শুয়ে পড়ে ছটফট করতে থাকেন। বল যে বেশ জোরেই যে লেগেছে, সেটা বোঝা যাচ্ছিল। তবে সেই ব্যথা নিয়ে বেশিক্ষণ সময় নষ্ট করেননি। সামলে নিয়ে আবার নিজের ব্যাটিংয়ে মন দেন স্টোকস। তখন ব্রিটিশ তারকার রান ছিল ৩৩। এর পর তিনি ৮২ করে
কাউন্টির এই ম্যাচে স্টোকসের পাশাপাশি কিগান পিটারসেনও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি করেন ৭৮ রান। জবাবে, প্রথম দিনের শেষে গ্ল্যামারগান ৩১ রানে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে।
এদিকে, বেন স্টোকস, পূর্ণ-সময়ের অধিনায়ক হিসাবে প্রথম বারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাউন্টিতে ভালো ছন্দে রয়েছেন তিনি। লর্ডসে ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।
Man down ????
Ben Stokes is floored after inside edging a Labuschagne short ball into the unmentionables#LVCountyChamp pic.twitter.com/0y3bAxCIBo
— LV= Insurance County Championship (@CountyChamp) May 12, 2022
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)