আউট, আউট, আউট, দেখেনিন সর্বশেষ স্কোর
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাত ব্যাটার ও চার বোলার নিয়ে টস জিতে আগে ব্যাটিং নেমেছে শ্রীলঙ্কার। সফরকারীদের চার বোলারের মধ্যে দুইজন পেসার এবং দুইজন স্পিনার।
তবে স্বাগতিক বাংলাদেশের একাদশে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসানসহ সাতজন ব্যাটার ও পাঁচজন বোলার। তবে বাংলাদেশের অধিনায়কও জানিয়েছেন টস জিতলে তিনিও ব্যাটিং করতেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। ক্রিজে আছেন কুশল মেন্ডিস ০ রানে ও ওশাদা ফার্নান্দো আছেন ১৩ রানে। দিমুথ করুনারত্নকে ফেরালেন নাঈম। তার স্পিন ভেলকিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন দিমুথ করুনারত্ন। ব্যাক্তিগত ৯ রান করে ফিরে গেলেন তিনি।
এক নজরে দেখেনিন দুই দলের একাদশ:
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো ও অসিথ ফার্নান্দো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন