লিটনের মাথায় ব্যাটের আঘাত, ব্যাথায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়লেন
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে বোলিং উদ্বোধন করেন একপ্রান্ত শরিফুল ইসলাম ও অন্যপ্রান্তে খালেদ আহমেদ। স্পিনার নাঈমের হাতে বল তুলে দেওয়ার পর প্রথম ওভারেই উইকেট নেন তিনি। প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে প্রথম ওভারে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে সাজঘরে ফেরান নাঈম।
বাংলাদেশকে দ্বিতীয় উইকেটটিও এনে দেন নাঈম। ওশাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের ৪৩ রানের জুটি ভেঙে দ্বিতীয় উইকেটটি শিকার করেন তিনি। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওশাদা। আম্পায়ার আউটের ইঙ্গিত দেওয়ার সাথেসাথেই রিভিউ আবেদন করেছিলেন এই শ্রীলঙ্কান ওপেনার। তবে রিভিউতে স্পষ্ট দেখা যায় তিনি আউট হয়েছেন।
৬৬ রানে দুই উইকেট হারানোর পর ৭৩ রান নিয়ে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। দুইটি উইকেট পেলেও এই দুই ঘণ্টার ভেতরেই দুইটি রিভিউও হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
এদিন বিষ্ময়কর এক কান্ড ঘটতে দেখা যায় মাঠে, নাঈম হাসানের বলে ব্যাট করার সময় ব্যাট দিয়ে উইকেটরক্ষক লিটন দাসের মাথায় আঘাত করেন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস।
মাথায় আঘাত পেয়ে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন লিটন। তবে ভাগ্য ভালো কিছুটা ব্যথা পেলেও এই আঘাত গুরুত্বর ছিল না। কিছুক্ষণ চিকিৎসা ও শুশ্রুষা করার পর ঠিক হয়ে ওঠেন টাইগার উইকেটরক্ষক। ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের ২৪তম ওভারের চতুর্থ বলে। আর এই ঘটনার পর এই ওভার শেষেই লাঞ্চ বিরতি দিয়ে দেন আম্পায়ারা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ৭৩/২ (২৪ ওভার)
ওশাদা ৩৬, মেন্ডিস ২৭*, দিমুথ ৯;
নাঈম ২/২৮।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন