আমি খুব খুশি হবো যদি উমরান আমার রেকর্ড ভেঙে দেয় : শোয়েব আখতার
ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই গতিশীল ফাস্ট বোলারকে জাতীয় দলে দেখতে চান ক্রিকেট বিশ্বের সবচেয়ে গতিশীল ফাস্ট বোলার শোয়েব আক্তার। সেইসাথে শোয়েব আক্তার আরও জানিয়েছেন ইমরান যদি তার বিশ্ব রেকর্ড ভেঙে দেন তাহলে খুশি হবেন তিনি।
এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উমরানকে নিয়ে শোয়েব আখতার বলেন, “আমি তাকে বিশ্ব মঞ্চে দেখতে চাই, সে এটার দাবি রাখে। বর্তমানে খুব বেশি বোলার নেই যারা ১৫০ কিলোমিটার অতিক্রম করেছে”।
“আমরা দেখেছি উমরান সেই জায়গায় ধারাবাহিক বোলিং করে যাচ্ছে। আমি চাই উমরান ১০০ মাইল অতিক্রম করুক। সে যদি ১০০ মাইলের ক্লাবে যায়, আমি খুশি হবো। কিন্তু তাকে ইনজুরি থেকে দূরে থাকতে হবে, যেটা তার ক্যারিয়ারের ইতি টানতে পারে।”
২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.২ কিলোমিটারের বলটি করে এখনও অস্পৃশ্য পাকিস্তানের পেসার। তবে এতদিন পরে এসে একজন সেই রেকর্ড ভেঙে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন, উমরান মালিক। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসও চাইছেন, সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার তার রেকর্ড ভেঙে দিক।
“আমি তার একটি লম্বা ক্যারিয়ার দেখতে চাই। কিছুদিন আগে কেউ একজন আমাকে অভিনন্দন জানাল যে, আমি সবচেয়ে দ্রুতগতির বল করেছি ২০ বছর হয়ে গেল, কিন্তু এখনো কেউ রেকর্ড ভাঙতে পারল না। কিন্তু আমি বলেছিলাম,
‘কেউ একজন অবশ্যই আছে, যে এই রেকর্ড ভেঙে দিতে পারে।’ আমি খুব খুশি হবো যদি উমরান আমার রেকর্ড ভেঙে দেয়। কিন্তু তাকে নিশ্চিত করতে হবে যেন সে ইনজুরিতে না পড়ে। আমি তাকে ইনজুরি ছাড়া দীর্ঘদিন খেলতে দেখতে চাই।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন