রানের পাহাড় গড়তে চলেছে শ্রীলঙ্কা, দেখেনিন সর্বশেষ স্কোর
দেড়শ'র খুব কাছে দ্বিতীয়বার জীবন পাওয়া ম্যাথুস:
দিনের শুরুতে শরিফুল ইসলাম, সাকিব আল হাসানরা বোলিং আক্রমণে আসেন। কিন্তু দেড়শ'র দ্বারপ্রান্তে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুস এবং হাফ সেঞ্চুরির আশায় থাকা দীনেশ চান্দিমাল বেশ দেখেশুনেই খেলছেন তাদের।
স্বাচ্ছন্দ্যের সঙ্গে স্কোরবোর্ডে রানও বাড়িয়ে চলেছেন তারা। যদিও চতুর্থ ওভারেই ম্যাথুসকে ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিছু না বুঝেই সুযোগটি হাতছাড়া করে তারা।
খালেদ আহমেদের লেংথ বলে আলতো করে খোঁচা দেন ম্যাথুস। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। যদিও কেউ না বোঝায় আউট দেয়ার আবেদন করেননি।
বরঞ্চ খালেদ-লিটন আর অধিনায়ক মুমিনুল হক ভেবেছিলেন, অল্পের জন্য ব্যাটে বল লাগেনি ম্যাথুসের! ম্যাচের প্রথম দিন ৬৯ রানে থাকা অবস্থায় স্লিপে মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন ম্যাথুস।
দেশেশুনে খেলা ম্যাথুস ও চান্দিমালের জুটি শতরান ছাড়িয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৮ ওভারে চার উইকেটে ২৯৭ রানে আছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২৯৭/৪ (১০৮ ওভার)
(ম্যাথুস ১৩৬*, চান্দিমাল ৫১*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন