নতুন ইতিহাস: ৯৯ এবং ১৯৯ রানে আউট হয়ে বিশ্বরেকর্ড গড়লেন অ্যাঞ্জেলো ম্যাথুজ
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৬ ২০:৩৯:৫৬
চট্টগ্রাম টেস্টে ৩৯৭ বল খেলে হাঁকিয়েছেন ১৯টি চার এবং ১টি ছক্কা। ৫৭৮ মিনিট উইকেটে কাটিয়েছেন। সোমবার দ্বিতীয় দিনের শেষ সেশনে নাঈম হাসানের একটা ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে সাকিব আল হাসানের তালুবন্দি হয়ে ১৯৯ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এই দুঃখজনক স্কোরে আউট হয়েও বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন ম্যাথুজ। এর আগে ২০০৯ সালে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে তিনি ৯৯ রানে রান আউট হয়েছিলেন। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে ম্যাথুজই একমাত্র ব্যাটার, যিনি ৯৯ এবং ১৯৯ রানে আউট হয়েছেন।
অ্যাঞ্জেলো ম্যাথুজ ছাড়াও ১৯৯ রানে আউট হয়েছেন আরও ১১ জন ব্যাটসম্যান। সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ দু প্লেসিস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ভোটের ফলাফল: ৫টি কেন্দ্রের ফল প্রকাশ, জানুন মির্জা আব্বাসের অবস্থান