নতুন মাইলফলকের সমানে তামিম
তবে এদিন মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে অভিজ্ঞ টাইগার ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন মাঠে নামার আগে সাদা পোশাকে পাঁচ হাজার রানের চেয়ে আর ১১৭ রান দূরে তামিম।
লঙ্কানদের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে তামিমের মোট রান ছিল ৪৮৪৮ রান। দ্বিতীয় দিন শেষে ৩৫ রান করে মাঠ ছেড়েছেন তামিম। আজ শতক হাঁকিয়ে আর ১১৭ রান করলে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম।
এদিকে পাঁচ বছর পর টেস্টে ওপেনিংয়ে শতরানের হাতছানি টাইগারদের সামনে। সর্বশেষ ২০১৭ সালের মার্চে এই শ্রীলঙ্কার বিপক্ষে গলে ১১৮ রানের জুটি গড়েছিলেন তামিম-সৌম্য সরকার। এরপর থেকে কেটে গেছে পাঁচ বছর ও ৬১ ইনিংস।
লম্বা এই সময়ে ওপেনিংয়ে আর কোনো শতরানের জুটি গড়তে পারেনি বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে বিনা উইকেটে তামিম-জয় ৭৬ রান তোলার পর সেই ধারা ভাঙার আশা করতেই পারে টাইগাররা।
আজ তামিম ৩৫ ও জয় ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে। এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে। দলটির পক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুস করেছেন সর্বোচ্চ ১৯৯ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন