সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, তামিমের দশম টেস্ট সেঞ্চুরি
ফেরার আগে ১৪২ বলে ৫৮ রান করেন জয়। ইনিংসে ছিল নয়টি চারের মার। উদ্বোধনী জুটি টিকেছে ১৬২ রান।
ছিটকে গেলেন বিশ্ব ফার্নান্দো, কনকাশন সাব কাসুন রাজিথা:
চলমান টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিন ৩২৮ রানের মধ্যে আট উইকেট ফেলে দিয়ে শ্রীলঙ্কাকে ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ। এরপর সাকিব, নাঈমদের সামনে ঢাল হয়ে দাঁড়ান বিশ্ব ফার্নান্দো। ডাবল সেঞ্চুরির দিকে আগাতে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন তিনি।
বিশ্বকে অবশ্য ফেরানোর সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তার সহজ একটি ক্যাচ ছেড়েছেন মুশফিকুর রহিম। সাকিবের বলে মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন বিশ্ব। তা লুফে নিতে ব্যর্থ হন মুশফিক। দেখতে দেখতে ৭৭ বল খেলে ফেলেন তিনি।
তাকে আউট করতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। লঙ্কানদের ইনিংসের শেষভাগে শরিফুলের একটি শর্ট বল মাথায় লাগলে আহত হন বিশ্ব। এরপর চা বিরতি শেষে আর মাঠেই আসেননি তিনি। রিটায়ার্ড হার্ট হয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো বাঁহাতি এই পেসার।
ম্যাচের তৃতীয় দিন জানা গেলো, এই টেস্ট থেকে ছিটকে গেছেন বিশ্ব। তার জায়গায় কনকাশন সাব হয়ে মাঠে নেমেছেন কাসুন রাজিথা।
জয়ের হাফ সেঞ্চুরি, সেঞ্চুরির প্রত্যাশায় তামিম:
তামিমের চেয়ে আরও বেশি সাবধানী ভঙ্গিমায় খেলছেন জয়। দেখতে দেখতে ১১০ তম বলে হাফ সেঞ্চুরি পান তিনি। ২১ বছর বয়সী জয়ের এটাই ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এখনও উইকেটশুন্য বাংলাদেশ। সেঞ্চুরির প্রত্যাশায় আছেন তামিম।
তামিমের হাফ সেঞ্চুরিতে দিনের সূচনা:
তৃতীয় দিনের শুরুতেই দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার তামিম ইকবাল। টেস্ট ক্রিকেটে নিজ স্বভাবসুলভ ব্যাটিংই করছেন তামিম। আগের দিনের ৩৫ রানে থাকা এই ব্যাটার দিনের পঞ্চম ওভারেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
তামিম ও মাহমুদুল হাসান জয়ের এই জুটি শতরান ছাড়িয়েছে। ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ শতরানের জুটি পায় বাংলাদেশ। সেবার তামিম ও সৌম্য সরকার মিলে গড়েছিলেন ১১৮ রানের জুটি। তারপর ৩১ টেস্ট ম্যাচ শেষে আবারও শতরানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।বাংলাদেশ প্রথম ইনিংস- ১৬৮/১ (৫০.২ ওভার) (তামিম ১০০*, শান্ত ০*)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)