২২ রান তুলতেই নেই ৩ উইকেট, দেখেনিন সর্বশেষ স্কোর
মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় ওভারেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে শ্রীলংকা। মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে ১৬২ রানের উদ্বোধনী জুটি ভাঙলেন আসিথা ফারনান্দো। ডানহাতি পেসারের লেগ স্টাম্পের বাইরে শর্ট বল লেগ সাইডে ঘোরাতে চেয়েছিলেন জয়। বল তার গ্লাভস ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। ১৪২ বলে ৯ চারে তরুণ ওপেনার খেলেন ৫৮ রানের ইনিংস। ৪৯ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৬২।
তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্তও। ২২ বলে ২ রান করে ফেরেন তিনিও। কনকাশন সাব হিসেবে মাঠে নামা কাসুন রাজিথা মাঠে নেমেই তুলে নেন শান্তর উইকেট। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন শান্ত। ৫৫ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১৭৩।
এরপর ব্যর্থ অধিনায়ক মুমিনুল হকও। টেস্টে খারাপ সময় কাটানো মুমিনুল হক ব্যর্থ হলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও। বাংলাদেশ অধিনায়ক বাজে শট খেলে আউট হয়ে গেলেন ১৯ বলে ২ রান করে। ডানহাতি পেসার কাসুন রাজিথার লেংথ বল ডিফেন্স করতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু ব্যাট ও প্যাডের মাঝে ফাঁক ছিল অনেকটা। সেই ফাঁক গলে বল ভেঙে দেয় স্টাম্প। এই নিয়ে টানা পাঁচ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হলেন মুমিনুল। ৬১তম ওভারে দলীয় ১৮৪ রানে ফেরেন মুমিনুল। অর্থাৎ ২২ রান তুলতে তিন ব্যাটার ফেরেন প্যাভিলিয়নে।
উইকেট আকড়ে ধরে আছেন তামিম ইকবাল। আর তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুশফিকু রহিম। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৬৭ ওভারে ৩ উইকেটে ২০৪। তামিম ইকবাল ২১১ বলে ১২৯ আর মুশফিকুর রহিম ১২ বলে ৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ১৯৩ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live