আমরা হাসি মুখে বিদায় নেবো ইনশাল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো : মুশফিকুর রহিমের স্ত্রী
তবে এই উক্তি কাউকে উদ্দেশ্য করে না বললেও অনেকে ধারণা করেছেন কথাটি ছিল মুশফিকুর রহিমকে নিয়ে। সম্প্রতি সময়ে মোটেই ভাল যাচ্ছিল না মুশফিকুর রহিমের। বিশেষ করে বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে মুশফিকুর রহিম সব সমালোচনার জবাব দিয়েছেন মাঠে।
এবার মাঠের বাইরে থেকে এসেই সমালোচনার জবাব দিলেন মুশফিকুর রহিমের স্ত্রীর জান্নাতুল কেফায়াত রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তিনি। যেখানে সমালোচনার জবাব দিয়ে তিনি লিখেছেন, “আমরা হাসি মুখে বিদায় নেবো ইনশাল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সে দিকে একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো”।
চট্টগ্রামের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। দিয়েছেন ধৈর্যের পরীক্ষা। ২৮২ বল মোকাবেলা করে চারটি বাউন্ডারি হাঁকিয়ে ১০৫ রান সংগ্রহ করেন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। সেই সাথে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।
View this post on Instagram
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন