কাতার বিশ্বকাপে ডাক পেলেন মোশারফ
জানা যায়, ফেডারেশন ইন্টারন্যাশনাল অফ ফুটবল এসোসিয়েশন (ফিফা) থেকে মোশারফ হোসাইনকে পাঠানো এক ইমেইলে তারা লিখেছেন, এটি একটি অনানুষ্ঠানিক এবং বন্ধুত্বপূর্ণ সাক্ষাতকার! আমরা উচ্ছ্বসিত আপনার সাথে দেখা করার জন্য। আগামী মাসে সাক্ষাতকার শেষে পর্যায়ক্রমে অংশ নেবেন রুল অফার, শিফট সিলেকশন, ট্রেনিং, ইউনিফর্ম ও স্বীকৃতি এবং বিশ্বকাপ আসরের মূল পর্বে।
মোশারফ হোসাইন একজন ফ্রিল্যান্স সাংবাদিক ও স্বেচ্ছাসেবক। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়ে ওঠা এই তরুণ ছোটবেলা থেকেই স্বেচ্ছাসেবী কাজ এবং সাংবাদিকতার সাথে জড়িত। করোনাকালীন সময়ে বেদে জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে প্রশংসিত হন। পরে তাকে হিডেন হিরো স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
‘মোশারফ হেল্প’স দ্য স্নেক চারমার কমিউনিটি’ শিরোনামে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দ্য ডেইলি স্টার। ১৪ ও ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-এর প্রেস এন্ড মিডিয়া বিভাগের টিম লিডার (স্বেচ্ছাসেবক) হিসেবেও কাজ করেছেন এই তরুণ।
এছাড়া দেশের জাতীয় গণমাধ্যমে মোশারফ হোসাইনের লেখা অনেক ফিচার প্রতিবেদন প্রশংসা কুড়িয়েছে। তিনি জাগো নিউজের একজন নিয়মিত ফিচার লেখক। কাতার বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে এই তরুণ কাজের সুযোগ পাবেন ‘মিডিয়া ক্যাটাগরিতে’।
মোশারফ হোসাইন বলেন, ‘ফিফার কাছে বেশ কিছু পরীক্ষা দিয়ে কাতার যাওয়ার আমন্ত্রণ পেয়েছি। বাংলাদেশ থেকে কতজন অংশ নিচ্ছে সেটা এখনও জানতে পারিনি, তবে কাতারে থাকা অনেক প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা হয়েছে, তারা অনেকেই অংশ নিচ্ছে।’
‘পৃথিবীর সবচেয়ে বড় এই আসরে দেশ থেকে অংশ নিতে পারলে বাংলাদেশকেও বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারবো। তবে আমি যেহেতু এখনও একজন শিক্ষার্থী, সে হিসেবে যাতায়াতে জটিলতা তো আছেই।’
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ খেলাধুলার সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন মোশারফ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন