ব্রেকিং নিউজ: নারীঘটিত বিতর্কে বাংলাদেশ ছাড়লেন লঙ্কান ক্রিকেটার
বিষয়টি টিম ম্যানেজমেন্টের নজরে আসলে তাকে দেশে ডেকে পাঠায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাৎক্ষনিকভাবে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হয় মিশারাকে। শ্রীলঙ্কার হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা হলেও এখনও টেস্ট খেলা হয়নি মিশারার। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২১ বছর বয়সী এই ক্রিকেটারের।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেলেও চট্টগ্রাম টেস্ট বা ঢাকা টেস্ট কোনো ম্যাচের একাদশেই সুযোগ মিলেনি মিশারার। দলের সাথে তিনি ছিলেন টিম হোটেলে। সেখানেই বিতর্কের জন্ম দেন। মিশারার বিরুদ্ধে ওঠা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে এসএলসিও। মিশারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
তিনি লঙ্কান বোর্ডের আচরণবিধির ১ নবর ধারা ভঙ্গ করেছেন বলে জানানো হয়েছে। এসএলসির বিবৃতিতে লেখা হয়েছে, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কামিল মিশারাকে বাংলাদেশ থেকে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। সে দেশে ফেরার পর তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে তদন্ত করা হবে এবং তদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন