ব্রেকিং নিউজ: ১ কোটি ৬৩ লাখ রুপি প্রতারণার শিকার দিল্লির অধিনায়ক পান্ট
আইপিএল শেষ করে পান্ট পেলেন আরও বড় দুঃসংবাদ। বড়সড় এক প্রতারণার শিকার হয়েছেন তারকা এই ক্রিকেটার। তার ১ কোটি ৬৩ লাখ রুপি বা ১ কোটি ৮৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে এক প্রতারক। সেই প্রতারক এখন হাজতবাস করলেও পান্ট হারানো টাকা পাননি এখনও।
কথায় আছে- লোভে পাপ, পাপে মৃত্যু। রিশভ পান্ট ছোটোখাটো লাভের আশায় ওরকম লোভই করে বসেছিলেন। মৃনাঙ্ক সিং নামের হরিয়ানার এক ক্রিকেটারের সাথে ঘটনাচক্রে পরিচয় হয় পান্টের। সেই মৃনাঙ্ক পান্টকে প্রলোভন দেখান- তার কাছে খুব কম মূল্যে অর্থাৎ বিশাল ছাড়ে নামীদামী ব্র্যান্ডের প্রোডাক্ট কেনা যাবে। সেই সাথে পান্টের দামি দামি কিছু লাক্সারি আইটেম ভালো দামে বিক্রির আশ্বাস দেন।
সেই আশ্বাসে মন গলে যায় পান্টের। তার নিজের কালেকশনে থাকা সোয়া ৩৬ লাখ রুপি মূল্যের ফ্র্যাঙ্ক মুলার ভ্যানগার্ড সিরিজের ঘড়ি এবং ৬২ লাখ ৬০ হাজার রুপি মূল্যের রিচার্ড ম্যুলে ঘড়ি ঐ প্রতারককে দেন। সাথে একাধিক পণ্য কেনার অভিপ্রায়ে ২ কোটি রুপি দিয়েছিলেন পান্ট।
বিশাল ছাড়ে দামি ব্র্যান্ডের জুয়েলারি, ঘড়ি, ব্যাগ, মোবাইল ফোন এবং অন্যান্য ই-গ্যাজেট কেনার লোভ দেখানো সেই মৃনাঙ্ক কিছু দিন পর উধাও হয়ে যান। গত বছর পান্ট ও তার ম্যানেজার পুনিত সোলাঙ্কি মৃনাঙ্কের বিরুদ্ধে ১ কোটি ৬৩ লাখ রুপি জালিয়াতির অভিযোগে এনে মামলা দায়ের করেন। মূলত ক্ষতির অঙ্ক আরও বেশি হলেও ক্ষতিপূরণ হিসেবে ধার্য করা হয় ১ কোটি ৬৩ লাখ রুপি।
তবে মৃনাঙ্ক আসল টাকা দূরে থাক, ক্ষতিপূরণের সেই টাকাও এখনও পরিশোধ করেননি। এমন পরিস্থিতিতে পান্ট আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও অন্য আরেক মামলায় অভিযুক্ত মৃনাঙ্ককে আগেই গ্রেফতার করেছে পুলিশ। ক্ষতিপূরণের টাকা ফেরত পেতে পান্টকে অনলাইনে শুনানিতে অংশ নিতে হবে।
জালিয়াতির ঘটনাটি এক বছর আগের হলেও সম্প্রতি ঘটনাটি সামনে আনেন পান্টের আইনজীবী একলব্য দ্বিবেদী। দ্বিবেদির দাবি, মৃনাঙ্ক ক্রিকেটার হওয়ায় খুব অল্পতেই তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয় পান্টের। আর পান্টের সেই সরলতাকে কাজে লাগিয়েই বিরাট অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করেন মৃনাঙ্ক। অভিযুক্ত মৃনাঙ্ক নাকি ১ কোটি ৬৩ লাখ রুপির একটি চেক দিয়েছিলেন পান্টকে। তবে সেই চেক বাউন্স করে অর্থাৎ ডিজঅনার হয়। এরপর নড়েচড়ে বসেন পান্ট, তার ম্যানেজার ও আইনজীবী। শেষপর্যন্ত হারানো টাকা পান্ট খুঁজে পান কি না তা-ই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল