শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচের ২য় দিনের খেলা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
জবাবে খেলতে নেমে চা শ্রীলঙ্কা বিরতিতে যায় বিনা উইকেটে ৮৪ রান নিয়ে। তৃতীয় সেশনের শুরুতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন এবাদত হোসেন চৌধুরী, ৯১ বলে ৫৭ রান করে ওশাদা ফার্নান্দোকে ফিরিয়ে। এরপর ক্রিজে এসে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন কুশল মেন্ডিস। তবে ৪৯ বলে ১১ রান করে তিনি এলবিডব্লিউ হন সাকিব আল হাসানের বলে।
এরপর আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। ৪৬ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান জড়ো করেছে লঙ্কানরা। করুনারত্নে ১২৭ বলে ৭০ ও নাইটওয়াচম্যাচ কাসুন রাজিথা ১১ বলে ০ রানে অপরাজিত রয়েছেন।
আম্পায়ারদের ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত আর ক্যাচ হাতছাড়ার ঘটনায় বাংলাদেশ এদিন একাধিক উইকেট থেকে বঞ্চিত হয়েছে। শেষদিকে দিনের খেলা আরও চালিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ। তবে আম্পায়াররা স্টাম্পস ঘোষণা করলে অসন্তোষ দেখা দেয় বাংলাদেশ দলে।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৪৩/২ (৪৬ ওভার)করুনারত্নে ৭০*, ওশাদা ৫৭, রাজিথা ০*সাকিব ১৯/১, এবাদত ৩১/১
শ্রীলঙ্কা ২২২ রানে পিছিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন