তামিমের ক্রিকেট ক্যারিয়ারে যা ঘটেনি আজ তাই ঘটলো মিরপুরে
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৪ বল ও দ্বিতীয় ইনিংসে ১১ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তামিম। ৬৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১১তম বারের মত শূন্য হাতে ফিরেন তিনি।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন তামিম।
ঢাকা টেস্টের আগে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন তামিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান ক্লাবের মাইলফলক হতে মাত্র ১৯ রান দূরে ছিলেন এ তারকা ব্যাটসম্যান।
কিন্তু টেস্টের দুই ইনিংসে জোড়া ‘ডাক’ নিয়ে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের অপেক্ষা দীর্ঘ হলো তামিমের। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। প্রথম বাংলাদেশি হিসেবে চট্টগ্রাম টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।
এখন পর্যন্ত ৬৭ টেস্টে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৮১ রান করেছেন তামিম। গড়- ৩৯ দশমিক ৫৩।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)