৪১ বছর আগের প্রতিশোধ নিতে মরিয়া রিয়াল মাদ্রিদ
রিয়ালের জন্য প্রস্তুত আরও একটি ফাইনালের মঞ্চ। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্সে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচটি লিভারপুলের জন্য একপ্রকার প্রতিশোধের ম্যাচই বটে।
কেননা ২০১৮ সালের আসরে ফাইনাল ম্যাচে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় অলরেডদের। পরের বছর অবশ্য টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবু লস ব্লাঙ্কোসদের পেয়ে লিভারপুল শিবিরে প্রতিশোধের ঝাঁজই পাওয়া যাচ্ছে বেশি।
যা দেখে রিয়াল কোচ আনচেলত্তি জানালেন, ম্যাচটি তাদের জন্যও প্রতিশোধের। কারণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল সবশেষ হেরেছিল এই লিভারপুলের কাছে। ১৯৮১ সালের আসরে প্যারিসেই ইংলিশ ক্লাবটির কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল।
এরপর গত ৪১ বছরে আর কোনো ফাইনালে হারেনি রিয়াল। সেটিকে এবারে আটে উন্নীত করার লক্ষ্য তাদের। ক্লাবটির কোচ আনচেলত্তি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদেরও প্রতিশোধ নেওয়ার আছে, কারণ তারাও প্যারিসে (১৯৮১ সালে) লিভারপুলের বিপক্ষে ফাইনালে হেরেছিল।’
তবে প্রতিশোধের আলোচনায় খুব একটা গুরুত্ব দেওয়ার পক্ষে নন রিয়াল কোচ, ‘আমি যদিও বিষয়টির তেমন গুরুত্ব দেখি না। দুর্দান্ত দুটি দল একে অপরের মুখোমুখি হবে এবং যারা বেশি সাহস ও দৃঢ় মানসিকতার প্রমাণ রাখতে পারবে তারাই শেষ পর্যন্ত জয়ী হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল