আমি রেকর্ডকে অনুসরণ করি না, কিন্তু রেকর্ডই আমাকে অনুসরণ করে: রোনালদো
ক্লাবটিতে থেকে গেলে রোনালদোকে প্রথমবার খেলতে হতে পারে ইউরোপা লিগে। তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন পর্তুগিজ তারকা। ম্যান ইউ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো দাবি করেছেন, রেকর্ডকে অনুসরণ করেন না তিনি।
রোনালদো বলেছেন, ‘রেকর্ড স্বাভাবিকভাবেই চলে আসে। আমি রেকর্ডকে অনুসরণ করি না, কিন্তু তারাই আমাকে অনুসরণ করে, তাই এটা ভালো। এটা এখনও আমার অনুপ্রেরণা কঠোর পরিশ্রম করে যাওয়ার। খেলাটার প্রতি প্যাশনের ভালোবাসা তৈরি করে এসব। অবশ্যই ম্যানচেস্টার ও আমার সতীর্থতরা এতে সাহায্য করে। আমার সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে যারা সাহায্য করে। ’
‘দলের জন্য গোল করা সবসময়ই সুন্দর ব্যাপার। যখন হ্যাটট্রিক হয়, সেটা আরও বেশি। কিন্তু আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জেতার চেষ্টা করা, চ্যাম্পিয়ন হতে চাওয়া অথবা শিরোপা জেতা। তবে আমি বিশ্বাস করি ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রাপ্য জায়গায় ফিরে যাবে। কখনও কখনও এতে সময় লাগে, কিন্তু আমি এখনও বিশ্বাস করি। ’
সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে রোনালদো ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাকে যেটা বলতে হবে, সমর্থকরা অসাধারণ। এমনকি যখন আমরা ম্যাচ হেরেছি, তারা সমর্থন দিয়েছে। তারা সবসময় আমাদের সঙ্গে থেকেছে। সমর্থকরা সবসময় আমাদের হৃদয়ে থাকবে আর এখানে তাদের সম্মান জানাতেই হবে কারণ সবসময় আমাদের সঙ্গে ছিল। ’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)