চার নম্বরে ‘ফ্যান্টাস্টিক’ ব্যাটার হতে পারেন তামিম: সিডন্স
তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে ৪২৫ ইনিংস খেলেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। ১৫ বছরের ক্যারিয়ারে ২৫ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৯০টি হাফ সেঞ্চুরি। যার সবগুলোই করেছেন ওপেনিংয়ে। এমন সাফল্য পাওয়া তামিম একবারই কেবল ওপেনিংয়ে জায়গা ছেড়েছিলেন।
সেটিও আজ থেকে প্রায় ৫ বছর আগে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুম টেস্টে পাঁচে ব্যাটিং করেছিলেন তামিম। সেদিন পাঁচে নেমে বাঁহাতি এই ব্যাটার খেলেছিলেন ৩৯ রানের ইনিংস। ক্যারিয়ারে ১৫ বছর ওপেনিংয়ে খেলা তামিমকে মিডল অর্ডারে দেখার স্বপ্ন বুনেছেন সিডন্স।
মিডল অর্ডারে খেললে তামিমেরও ভালো লাগবে বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ। তবে এটি করতে গিয়ে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটাও বেশ ভালো করেই জানেন সিডন্স। সর্বশেষ ১০-১৫ বছরে তামিমের সঙ্গী খুঁজতেই ঘাম ঝড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
এতদিনেও তামিমের যোগ্য সঙ্গী খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। এমন অবস্থায় ওপেনিং থেকে তাকে সরালে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা কোনো ওপেনারকে খুঁজে বের করতে হবে বলে জানান তিনি। পারফর্ম করছে না এমন কাউকে ওপেনিংয়ে পাঠিয়ে তামিমকে চারে খেলাতে নারাজ অস্ট্রেলিয়ান এই কোচ।
এ প্রসঙ্গে সিডন্স বলেন, ‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায় (একটু নিচে নামার)। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে!’
‘ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করছে না, এমন কাউকে আমরা স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ‘ফ্যান্টাস্টিক’ হতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল