শঙ্কায় অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ
এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারই ওয়ানডে সিরিজে খেলতে আগ্রহী না। ফলে সিরিজটির সূচি পরিবর্তের চেষ্টা করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সূচি পরিবর্তন সম্ভব না হলে সিরিজটি বাতিল হয়ে যেতে পারে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এরই মধ্যে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্তারা ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়েছে তারা জানুয়ারির মাঝামাঝি ওয়ানডে সিরিজটি খেলা সম্ভব নয়। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় বিকল্প সূচি বের করতে হবে দুই দেশের বোর্ডকে। পয়েন্ট টেবিলে ১১ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ নিশ্চিত করতে হলে সেরা ৮ এ থেকে মৌসুম শেষ করতে হবে।
সিরিজটি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি (আইসিসির) ভবিষ্যৎ সূচিতে নির্ধারিত। সম্প্রতি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমাদের অনুরোধ করেছে সূচি পুনর্বিবেচনার জন্য। কিন্তু আমরা এখনও বিকল্প সময় খুঁজে পাইনি।'
এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে পর্দা উঠছে ইউএই টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টের কারণে জৌলুষ হারাতে বিগ ব্যাশ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো আসরগুলো। এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও।
সোমবার এই টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছে, প্রথম আসরের জন্য ভেন্যু হিসেবে বেঁছে নেয়া হয়েছে দুবাই, আবুধাবি ও শারজাহকে। এই টুর্নামেন্টে ইতোমধ্যে অর্থ লগ্নি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড, মুম্বাই ইন্ডিয়ান্স, জিএমআর গ্রুপ, দিল্লি ক্যাপিটালস, নাইট রাইডার্স ও আদানি গ্রুপ। যাদের প্রত্যেকেই ভারতীয় প্রতিষ্ঠান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন