শেষ হলো ইতালি, হাঙ্গেরি জার্মানি ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
তবে মানচিনির ইতালির সঙ্গে পেরে উঠেনি আত্মবিশ্বাসী হাঙ্গেরি। ন্যাশন্স লিগের ম্যাচে ইতালির বিপক্ষে ২-১ গোল ব্যবধানে হেরেছে দলটি।
এদিকে ন্যাশন্স লিগের অন্য ম্যাচে ইংল্যান্ড-জার্মানির ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। টানা দুটি ম্যাচেই ড্র করলো জার্মানি। অপরদিকে প্রথম ম্যাচ হারের পর এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলো হ্যারি কেইনের ইংল্যান্ড।
এদিন ঘরের মাঠ স্তেদিও দিনো মানুজ্জিতে খেলতে নেমে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় ইতালি। দলটির পক্ষে গোল করেন নিকোলো বারেল্লা। প্রথমার্ধের শেষ মিনিটে ইতালির পক্ষে দ্বিতীয় গোলটি করেন লোরেঞ্জো পেলিগ্রিনি।
প্রথমার্ধ শেষে ২ গোলে পিছিয়ে থাকা হাঙ্গেরি সান্ত্বনার এক গোল পায় তাও ইতালিয়ান ফুটবলার জিয়ানলুকা মানচিনির কারণে। ইতালিয়ান এই ডিফেন্ডার আত্মঘাতি গোল করায় হাঙ্গেরি ব্যবধান কমাতে পারে।
এদিকে ন্যাশন্স লিগে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ড্র দেখে জার্মানি-ইংল্যান্ড। অ্যালিয়াঞ্জ এরিনায় জার্মানি ৫০তম মিনিটে জোনাস হফম্যানের গোলে এগিয়ে যায়। তবে ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে পেনাল্টি থেকে গোল পরিশোধ করে সমতায় শেষ করে ইংল্যান্ড।
এদিকে ‘সি’ গ্রুপে দুটি করে ম্যাচ শেষে শীর্ষে আছে ইতালি। আজ্জুরিদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও হাঙ্গেরি গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে। এদিকে দুই পয়েন্ট নিয়ে তিনে জার্মানি ও ইংল্যান্ড ১ পয়েন্ট নিয়ে আছে চারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন