স্কালোনি বললে মেসিদের দিনও রাত হয়ে যায়
আলবিসেলেস্তেদের এই সাফল্যের অন্যতম কারিগর দলের হেড কোচ লিওনেল স্কালোনি। মাত্র দুই বছরের কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে ২০১৮ সালের নভেম্বরে আর্জেন্টিনার দায়িত্ব হাতে পেয়েছিলেন স্কালোনি। তার অধীনে ২০১৯ সালের কোপায় তৃতীয় হয় আর্জেন্টিনা।
তবে পরের আসরেই বাজিমাত! ব্রাজিলের মাটিতে হওয়া আসরে ফাইনাল ম্যাচে ব্রাজিলকে হারিয়েই দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটান লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। এর পেছনে যে হেড কোচ স্কালোনির বড় অবদান, তা প্রায়ই বলেন মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজরা।
এবার নতুন তথ্য জানালেন দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। পুরো দলের ওপর স্কালোনির দখল এতোটাই যে, তিনি যদি দিনের বেলাও বলেন এখন, তাহলে মেসিদের জন্য সেটিই রাত হয়ে যায়। কোচের সঙ্গে দলের খেলোয়াড়দের এই আস্থা ও বিশ্বাসের জায়গাটিই মূলত আর্জেন্টিনার শক্তি বলে মনে করেন পল।
স্থানীয় সংবাদমাধ্যম টেলি ফে’তে দীর্ঘ সাক্ষাৎকারে পুরো দলের ওপর স্কালোনির দখল সম্পর্কে জানাতে গিয়ে ডি পল বলেছেন, ‘ধরুন এখন সকাল ১০টা বাজে। স্কালোনি এসে যদি বলে, শুভরাত্রি; তাহলে এটিই আমাদের জন্য রাত।’
এসময় দলের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সঙ্গে সম্পর্কের মধুরতার কথাও জানান ডি পল। তার ভাষ্য, ‘শুরু থেকেই আমাদের মধ্যে দারুণ সম্পর্ক। তাকে আমি সবসময় প্রশংসা করি। আমি শুধু খেলোয়াড় হিসেবে বলছি না, মানুষ হিসেবেও আমি তার গুণমুগ্ধ। সে যেভাবে জীবনকে দেখে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার