আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখনিন সময়
আগের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াকু ফুটবল খেলে বাংলাদেশ ২-১ গোলে হেরেছে। তার আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হেরেছে বাহরাইনের বিপক্ষে। শেষ ম্যাচটায় কি করবে বাংলাদেশ?
আন্তর্জাতিক ফুটবলে নিকট অতীতে বাংলাদেশ সেরা ম্যাচটি খেলেছে তুর্কমেনিস্তানের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ ড্র করতে পারতো। ভাগ্য বেশি সহায় থাকলে জিতলেও অবাক হওয়ার ছিল না। কিন্তু ফুটবল কখনো কখনো আপনাকে দুহাত ভরে দেবে, কখনো বঞ্চিত করবে। ওই দিন আসলে বাংলাদেশের বঞ্চিত হওয়ার দিনই ছিল। নাহলে এত সুন্দর ফুটবল খেলেও হেরে যাবে কেন?
তিন ম্যাচের দুটি হেরে যাওয়ার পর আক্ষরিক অর্থে বাংলাদেশের আর কোন সুযোগ নেই। গাণিতিক হিসেব যে সম্ভাবনা আছে সেটা পূরণ হওয়া কঠিন। তাই বাংলদেশ দল চাইবে অনন্ত একটি জয় বা একটি পয়েন্ট নিয়ে ফিরতে। সে লক্ষ্যটা পূরণ হবে কি?
আমরা যদি দুই দলের শক্তির পার্থক্য দেখি তাহলে পরিষ্কার ফেবারিট হয়েই মাঠে নামবে স্বাগতিকরা। শক্তির মাপকাঠি যদি ফিফা র্যাংকিং হয় তাহলে বাংলাদেশের চেয়ে ৩৪ ধাপ এগিয়ে মালয়েশিয়া। এই পার্থক্যটা বলে দিচ্ছে বাংলাদেশ যদি একটি পয়েন্টও অর্জন করতে পারে সেটা হবে বিশাল কৃতিত্বের।
আগের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশের সামনে অনেকটাই অপরিচিত হলেও মালয়েশিয়া তা নয়। এর আগে ৯ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। যার মধ্যে ৬ ম্যাচই জিতেছে মালয়েশিয়া। বাংলাদেশের একটি ম্যাচ জয় আছে মালয়েশিয়ার বিপক্ষে।
১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে ২-১ গোলের জয় ছিল একমাত্র পুরো পয়েন্ট পাওয়ার। দুই ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচ ছিল ২০১৫ সালের আগস্টে ফিফা ফ্রেন্ডলিতে। ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্যভাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার