কাতার বিশ্বকাপের ১২ লাখ টিকিট বিক্রি শেষ
এরই মধ্যে ঢেউ লেগেছে উন্মাদনার। সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ ২০ লাখ টিকেটের মধ্যে বিক্রি হয়ে গেছে ১২ লাখ টিকেট। এমনটাই জানিয়েছে আয়োজক ফিফা।
যদিও টিকিট বিক্রি হবে এপ্রিলের শেষ পর্যন্ত। বলা হচ্ছে, শেষ ধাপের টিকিটের জন্য জমা পড়েছে ২ কোটি ৩৫ লাখ আবেদন। কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির মহাসচিব হাসান আল থাওয়াদির দেওয়া তথ্য অনুযায়ী আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে সবচেয়ে বেশি আবেদন।
হাসান আল থাওয়াদি বলেছেন, ‘এরইমধ্যে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ টিকেট। বিশ্বকাপের ম্যাচ দেখতে উন্মুখ হয়ে আছে সাধারণ দর্শকেরা।’
থাওয়াদির আশা বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে যাবে সব টিকিট। তার মতে, যারা আগে আবেদন করবেন তারাই পাবেন টিকিট। যদিও জানানো হয়নি শেষ ধাপের টিকিট কবে থেকে বিক্রি শুরু হবে।
আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ আসরে সব মিলে ২০ লাখ টিকিট বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
২৮ দিন ব্যাপী এই গ্রেটেস্ট শো অন আর্থের জন্য প্রস্তুত আরব দেশ কাতার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শকদের জন্য হোটেল ছাড়াও বিভিন্ন রকম বাসস্থান তৈরি করেছে দেশটি। এমন কি দোহা বন্দরে চার হাজার কক্ষ বিশিষ্ট দুটি ক্রুজ জাহাজ রাখা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ