অবিশ্বাস্য ঘটনা: 'চুপ করে ব্যাট করো' তারকা ক্রিকেটারকে কড়া ধমক দিলেন আম্পায়ার
মাইলস্টোন স্পর্শ করেছেন ঠিকই। তবে জসপ্রীত বুমরার নির্মম প্রহারে এক ওভারে ঐতিহাসিক ৩৫ রান হজম করা তিনি ভুলতে পারবেন না। একই সঙ্গে ঘরের মাঠে স্বদেশীয় আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর কাছে কড়া ধমক খাওয়াও ভুলতে পারবেন না।
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। জসপ্রীত বুমরার শর্ট বল নিয়ে সমস্যা ছিল ব্রডের। যা নিয়ে তিনি আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন। তাঁর মনে হয়েছিল যে, বুমরা সম্ভবত ওভারের দ্বিতীয় বাউন্সারটি করে ফেলেছেন! এই কথা বলার পরেই কেটেলবোরো মেজাজ হারান। ব্রডকে তিনি ধুয়ে দেন। কেটেলবোরোর কথোপকথন স্টাম্প মাইকে শোনা যায়। কেটেলবোরোকে বলতে শোনা যায়, "আমাদের আম্পায়ারিং করতে দাও। তুমি ব্যাট করো। নাহলে কিন্তু তুমি আবার সমস্যায় পড়বে। ওভারে একটাই বাউন্ডার হয়েছে। ব্রডি, ব্রডি, চুপ করে ব্যাট করো"
প্রথম তিন দিন চালকের আসনে থাকলেও, জো রুট এবং জনি বেয়ারস্টোর পালটা আক্রমণে এই মুহূর্তে ব্যাকফুটে জসপ্রীত বুমরার ভারতীয় দল। কারণ ৩৭৮ রান তাড়া করতে নেমে চতুর্থ দিন দারুণ কামব্যাক করল ইংল্যান্ড। দিনের শেষে ৩ উইকেটে ২৬০ রান তুলে নিয়েছে বেন স্টোকসের দল। তাও মাত্র মাত্র ৫৭ ওভারে এসেছে এই রান। রান রেট ৪.৫৬। রুট ৭৬ ও বেয়ারস্টো ৭২ রানে অপরাজিত আছেন। এখন ভারত মাত্র ১১৯ রান হাতে নিয়ে ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে পারবে কিনা সেটাই দেখার। হলে ভাল। সেটা না হলে সিরিজে সমতা ফিরিয়ে নেবে সাহেবরা।
Richard Kettleborough#FromYorkshire pic.twitter.com/SIIczXE4UQ
— Sɪʀ Fʀᴇᴅ Bᴏʏᴄᴏᴛᴛ (@SirFredBoycott) July 4, 2022
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল