তারকা ক্রিকেটার আফ্রিদিকে হারালো পাকিস্তান
পিসিবি নিজেদের বিবৃতিতে জানায়, গলে দুই দলের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিন হাঁটুতে চোট পেয়েছিলেন এই পেসার। ফলে গলে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ২২ বছর বয়সী এই তারকা। এদিকে টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেও শ্রীলঙ্কায় দলের সঙ্গে থেকে প্রাথমিক পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দারুণ সফল ছিলেন আফ্রিদি। ম্যাচের প্রথম দিনে ১৪ ওভার ১ বল বোলিং করে ৫৮ রানে ৪ উইকেট তুলে নেন এই পেসার। যার কারণে প্রথম ইনিংসে মাত্র ২২২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৭ ওভার করার পর আর করেননি তিনি।
এদিকে আফ্রিদি ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টের দলে জায়গা করে নিতে পারেন পেসার হারিস রউফ কিংবা পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। ২৪ জুলাই একই ভেন্যুতে শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানের পরের সিরিজ আগামী মাসের মাঝামাঝি, নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা। ওই মাসের শেষ দিকে হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি। আফ্রিদির চোট কতটা গুরুতর কিংবা এই ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কি না, তা স্পষ্ট নয়।
পাকিস্তান শিবির ছাড়া ইনজুরি সমস্যা আছে শ্রীলঙ্কারও। দলটির স্পিনার মাহিশ থিকসানা আঙুলের ইনজুরিতে পড়ায় গলের দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে