রূদ্ধশ্বাস ভাবে ম্যাচ জিতে যা বললেন ধাওয়ান
এ মাঠে ১৯৮৮ সালে সর্বোচ্চ ২৭২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে এই ওয়েস্ট ইন্ডিজই। তবে এ দিন খুব কাছে গিয়েও পারলো না নিকোলাস পুরানের দল। ৬ উইকেটে ৩০৫ রানে থামে ক্যারিবিয়ানদের ইনিংস। ৩ রানের জয়ে তিন ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শিখর ধাওয়ানের ব্রিগেড।
এই সিরিজে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাদের মতো তারকারা। অধিনায়কত্ব করতে হচ্ছে ধাওয়ানকে। ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন প্রথম ম্যাচে। ৯৯ বলে তাঁর ৯৭ রানের ইনিংসে ভর করে বড় রান গড়ে ভারত। তবে গুড়াকেশ মোতির বলে শতরানের খুব কাছে গিয়েও আউট হয়ে যান।
ওয়ানডেতে এ নিয়ে সপ্তমবারের মতো নব্বইয়ের ঘরে আউট হলেন ধাওয়ান। ২০২০ সালের ডিসেম্বরের পর ভারতের হয়ে ওয়ানডে খেলতে নামা শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ৬৪। দুর্দান্ত কিছু শট খেলেছেন। শ্রেয়াস আইয়ার করেন ৫৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট আলজারি জোসেফ ও মোতির।
তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। মোহাম্মদ সিরাজ ঠান্ডা মাথায় বল করে ক্যারিবিয়ানদের আরও চাপে ফেলে দেন। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। চার মারলে ম্যাচ সুপার ওভারে, ছক্কা মারলে জয়। কিন্তু রোমারিও শেফার্ড শেষ বলে নিতে পেরেছেন মাত্র ১ রান।
এ দিন ম্যাচের সেরা হন শিখর ধাওয়ান। ম্যাচের পর তিনি বলেন, “শতরানের কাছাকাছি এসেও সেটা না করতে পেরে খারাপ লাগছে। তবে ম্যাচটা জিততে পেরে খুব খুশি। শেষ পর্যন্ত এতটা লড়াই হবে সেটা ভাবিনি। সেই সময় একটু চাপের পড়ে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত জিততে পেরে দারুণ লাগছে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে