আবারও অধিনায়কের পরিবর্তন করতে চলেছে ভারত
যেখানে টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে। এই সিরিজের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কেএল রাহুলের হাতে অধিনায়কত্ব হস্তান্তর করার কথা ভাবছে।
প্রায় ছয় বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম। এই সফরে ভারতীয় ক্রিকেট দলকে তিনটি একদিনের ম্যাচ খেলতে হবে। যা শুরু হবে আগমী ১৮ আগস্ট থেকে। জিম্বাবুয়েতে প্রথম ওয়ানডে ম্যাচ ১৮ আগস্ট, দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট এবং তৃতীয় ওয়ানডে ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। ভারত এবং জিম্বাবুয়ের মধ্যকার এই তিন ম্যাচের সিরিজটি সুপার লিগের ম্যাচের অধীনে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপ ২০২৩ অনুযায়ী।
ভারতীয় ক্রিকেট দলের এই সংক্ষিপ্ত সফরের জন্য বিসিসিআই কেএল রাহুলকে অধিনায়ক করতে পারে। চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়েছেন কেএল রাহুল। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে আসন্ন সিরিজে কেএল রাহুলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু বর্তমানে তিনি কোভিড আক্রান্ত হয়েছেন। তবে সূত্রের খবর অনুযায়ী জিম্বাবুয়ে সিরিজের জন্য কেএল রাহুলের হাতে তুলে দেওয়া যেতে পারে অধিনায়কত্ব। তবে তার আগে কেএল রাহুল কে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভারতীয় ক্রিকেট দলের এই সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে সাতজন অধিনায়ক থাকা দলের জন্য মোটেই ভালো লক্ষণ নয়। যা নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, “এটা কোনো আদর্শ পরিস্থিতি নয়। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তা করা হয়েছে।” আগামী এশিয়া কাপকে মাথায় রেখে জিম্বাবুয়ে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া যেতে পারে। তবে বিরাট কোহলি এই দলের সদস্য হতে পারে । অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হলে ভারত বনাম জিম্বাবুয়ের তিন ম্যাচের এই সিরিজে কেএল রাহুলকে অধিনায়ক করা যেতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন