ব্রেকিং নিউজ: বাধ্য হয়েই নতুন হেড কোচের নাম ঘোষণা
৪১ বছর বয়সী ট্রট এর আগে কখনও কোনো আন্তর্জাতিক দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি। তবে কোচিংয়ে তিনি নতুন নন। ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে বারকয়েক কাজ করার অভিজ্ঞতা আছে, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন স্কটল্যান্ডের পরামর্শক।
খেলোয়াড়ি হিসেবে ইংল্যান্ডের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ট্রটের, বিশেষ করে টেস্ট ফরম্যাটে। ৫২ টেস্টে ৩৮৩৫ রান করেছেন তিনি। ২০১০-১১ অ্যাশেজজয়ী দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন ট্রট।
ওয়ানডেতে ক্যারিয়ার তেমন বড় না হলেও ট্রট বেশ সফল ছিলেন এই ফরম্যাটেও। ওয়ানডেতে চারটি সেঞ্চুরি এবং ২২টি হাফসেঞ্চুরিসহ ৫১ গড়ে ২৮১৯ রান করেন তিনি।
ক্যারিয়ারের শেষদিকে এসে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়ে আলোচনায় ছিলেন। ২০১৫ সালে ইংল্যান্ড দল থেকে অবসরে যান এই ব্যাটার।
কোচ হিসেবে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে চমকপ্রদ এক দলের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, আফগানিস্তান দেখিয়েছে তারা প্রতিভার ভাণ্ডার। নিজেদের স্টাইল এবং প্যাশন দিয়ে তারা অনেক খেলোয়াড় তৈরি করেছে। এই দলটির সঙ্গে কাজ করতে তর সইছে না আমার।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন