অধিনায়ক সোহানকে মাশরাফি ও মুশফিকের অভিনন্দন
শুক্রবার নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে টি-২০ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার আগে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আলোচনা করে সোহানকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
অধিনায়কত্ব পাওয়ায় পর থেকেই অভিনন্দন বার্তায় ভাসছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিমও সোহানকে অভিনন্দন জানিয়েছেন।
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এমপি ফেসবুকে লিখেন, ‘যখন মেধাবীরা কঠোর পরিশ্রম করতে চায় না, তখন মেধার চেয়ে কঠোর পরিশ্রম ভালো। বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক হওয়ায় কাজী নুরুল হাসান সোহানকে অভিনন্দন। অনেক অনেক শুভকামনা রইলো।’
এদিকে মুশফিকও তার ফেসবুকে সোহানকে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘জিম্বাবুয়ে সিরিজে নতুন টি-২০ অধিনায়ক হওয়ায় সোহানকে অভিনন্দন। তারুণ্য নির্ভর এই দলটার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দলটা আসন্ন সিরিজে ভালো করবে ইনশাল্লাহ।’
জিম্বাবুয়ের বিপক্ষের তিন ম্যাচ টি-২০ সিরিজে বিশ্রাম দেয়া হয় মুশফিককে। তবে ওয়ানডে দলে রাখা হয়েছে তাকে। তার সঙ্গে আছেন সদ্য বিদায়ী অধিনায়ক মাহমুদউল্লাহও।
২০১৬ সালে টি-২০তে অভিষেক হয় সোহানের। বাংলাদেশের জার্সি গায়ে তিনি ৩৩টি টি-২০ খেলেন।
৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ সিরিজ। ৩১ জুলাই হবে দ্বিতীয় আর সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ হবে ০২ আগস্ট। তিনটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে