ব্রেকিং নিউজ: এশিয়া কাপের আসর বসবে বাংলাদেশে
চলতি বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ২০২২ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। এর পরই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আইসিসি গত সপ্তাহে প্রথমবারের মতো নারী ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে, যেখানে অক্টোবরের প্রথম দুই সপ্তাহ এই বছরের মহিলা এশিয়া কাপের জন্য নির্ধারিত ছিল।
ইএসপিএন-ক্রিকইনফো টুর্নামেন্টের সফর সূচী অনুযায়ী স্বাগতিক বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভেন্যু শহরে পৌঁছাবে।
শফিউল ইসলাম নাদেল ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘মাঠের খুব কাছেই বিমানবন্দর এবং হোটেল থাকায় বিসিবি সিলেট স্টেডিয়ামকেই এশিয়া কাপের ভেন্যু করেছে।’
নাদেল চৌধুরী আরও বলেছেন, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর মাঠে এশিয়া কাপের ম্যাচগুলো আয়োজন করা হবে এবং ২ নম্বর মাঠে অনুশীলন করবে দলগুলো।’
নারী এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২০১৮ সালের আসরে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ফাইনাল হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব