সামর্থ্যের প্রামণ দিয়ে শিরোপা জিতবো: রাজাপাকশে
শ্রীলঙ্কার সর্বশেষ টি-টোয়েন্টি পারফরম্যান্স বিচারে এই টুর্নামেন্টে তাদের খুব বেশি আশা করার সু্যোগ নেই। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে সর্বশেষ তিনটি দ্বিপাক্ষিক সিরিজের সবকটিতেই হেরেছে দাসুন শানাঙ্কার দল। এই সময়ে খেলা ৯ ম্যাচে ৭ হারের বিপরীতে লঙ্কানদের জয় কেবল মাত্র দুইটিতে।
নিজেদের পারফরম্যান্স যাই হোক, আত্মবিশ্বাসে কোনো কমতি নেই লঙ্কান শিবিরে। আসন্ন এশিয়া কাপে লঙ্কানদের অন্যতম ভরসার নাম রাজাপাকশে। নিজেদের সামর্থ্যের প্রামণ দিয়ে ভালো কিছু করার প্রত্যয় এই হার্ড হিটার ব্যাটারের কণ্ঠে।
রাজাপাকশে বলেন, 'এটা আমাদের জন্য শিরোপা জয়ের দারুণ সুযোগ। আশা করছি সংযুক্ত আরব আমিরাতে আমাদের সামর্থ্য প্রমাণ করে শিরোপা অর্জন করব।'
শুধুই রাজাপাকশে নয়, দলটির প্রধান কোচ ক্রিস সিলভারউডও বেশ আত্মবিশ্বাসী। তিনি মানেন যে, গ্রুপ পর্বের অপর দুই দল বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও বেশ শক্তিশালী দল। তারপরও নিজেদের সেরাটা দিতে পারলে জয় সম্ভব বলে মনে করেন তিনি।
সিলভারউড বলেন, 'অবশ্যই আফগানিস্তান ভয়ংকর দল। প্রত্যেক দলই এখানে ভয়ংকর। টি-টোয়েন্টি যেকোনো দিন যে কেউ জিততে পারে। আমাদের সব দলকেই সমান সম্মান করতে হবে। এই টুর্নামেন্টে প্রতিটি দলই শক্তিশালী। প্রত্যেক ম্যাচেই জয় আমাদের একমাত্র লক্ষ্য। ভারত, পাকিস্তান, বাংলাদেশ- প্রতিপক্ষ যে-ই হোক না কেন।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা