স্টোকস-ফোকসের ব্যাটিং ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ড
স্টোকস অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠেই বলেছিলেন, ইনিংস হারের পরও নিজেদের কৌশল বদলাবেন না তারা। এর আগে চার টেস্টে যেমন আগ্রাসী ক্রিকেট খেলে জয় পেয়েছেন, তেমনভাবেই আগাবেন ম্যানচেস্টার টেস্টে।
সেই আত্মবিশ্বাস এবার মাঠেও ঠিকরে পড়লো। এবার আর দক্ষিণ আফ্রিকাকে মাথায় চড়ে বসতে দেয়নি ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। তাদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে গুটিয়ে দিয়ে বড় লিড নিয়েছে স্বাগতিক দল। বলা যায়, চড়ে বসেছে চালকের আসনে।
ইংল্যান্ড অবশ্য জবাব দিতে নেমে একটা সময় মোটামুটি অস্বস্তিতে পড়ে গিয়েছিল। ৩ উইকেটে ১১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংলিশরা ১৪৭ রান তুলতে হারিয়েছিল ৫ উইকেট।
সেখান থেকে অধিনায়ক বেন স্টোকস আর বেন ফোকসের জুটি। নামের সঙ্গে ছন্দ মিলিয়েই যেন বড় এক জুটি গড়েন এই দুজন। ৩২৪ বলে তারা যোগ করেন ১৭৩ রান।
স্টোকস ১৬৩ বলে ৬ চার আর ৩ ছক্কায় ১০৩ রান করে রাবাদার শিকার হলে ভাঙে এই জুটি। সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন ফোকসও। ৯৭ রানে অপরাজিত তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ ওভারে ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ৭ উইকেটে ৩৮৮ রান। তাদের লিড এখন ২৩৭ রানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা