এশিয়া কাপের প্রথম ম্যাচে যে দুজন ওপেনিং করবেন জানিয়ে দিলেন নির্বাচক
এর আগে সোহানের ইনজুরিতে কপাল খুলে যায় নাঈম শেখের। কেননা প্রথম ঘোষিত দলে ছিলেন না এই ওপেনার। সর্বশেষ ক্যারিবিয়ান সফরে গিয়ে ‘এ’ দলের হয়ে করেছিলেন এক সেঞ্চুরি আর তাতেই বাজিমাত, সুযোগ পেয়ে গেলেন এশিয়া কাপ দলে। গত দুই দিনে নেটের অনুশীলনে নাইমকে দেখা গিয়েছে ঝড় তুলতে আর তাতেই নির্বাচক সুমনের ওপেনিংয়ের ভাবনায় রয়েছেন নাঈম।
এ বিষয়ে সুমন বলেন, ‘(এনামুল) বিজয় অবশ্যই খেলবে। তার সঙ্গী কে হবে, আমরা আগামী দুয়েক দিনের মধ্যে ঠিক করে ফেলব। আমাদের মাথায় তো আছেই সেট আপ, দেখা যাক শেষ পর্যন্ত কী করি। নাইমকে ওপেনিংয়ে খেলানোর ভাবনা আছে আমাদের। আমরা সম্ভাবনাটা খোলা রাখছি। এখনও ঠিক করিনি কে ওপেন করবে। তবে অবশ্যই নাঈম একটা অপশন। কারণ, এর আগেও সে টি-টোয়েন্টিতে ওপেন করেছে।’
দুবাই যাওয়ার আগে বাংলাদেশ দলের ওপেনিং ভাবনায় ছিল মুশফিক-সাকিবের নাম। তবে ধারণা করা হচ্ছে সে ভাবনা থেকে বের হয়ে এসেছে টিম টাইগার্স। গেল দুই দিনের অনুশীলনে নাইমের বড় বড় পাওয়ার শট নির্বাচকদের মন ভরিয়েছে। সে যদি সুযোগ পায় তাহলে ম্যাচেও এমন ব্যাটিং অব্যাহত রাখবে বলে আশাবাদী বাশার।
তার ভাষ্য, ‘আমরা এখন (টি-টোয়েন্টিতে) ভিন্ন ক্রিকেট খেলতে চাচ্ছি। যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। নাঈমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাঈম খেলে, অবশ্যই সে সেভাবে (আক্রমণাত্মক) খেলার চেষ্টা করবে। আমরা আসলে ঠিক করিনি ওপেন কে করবে।’
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার্স। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন