বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জিতবে ক্রিকেট: রশিদ খান
আসন্ন এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে ৯ম বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। অপরদিকে আজ (২৭ আগস্ট) উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে রশিদ খানরা।
এদিকে দুবাইতে এশিয়া কাপের জন্য শেষ মুহূর্তে অনুশীলন সারছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। যেখানে রশিদ খানের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচে ফেভারিট কোন দল? জিতবে কারা?
সেখানে ডিপ্লোমেটিক উত্তর দিয়েছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে যে-ই জিতুক, জয় হবে আসলে ক্রিকেটের।’
এমন উত্তর রশিদ যাই দিক না কেন, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উজ্জ্বল এই আফগান ক্রিকেটার। ৮ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৪ উইকেট। তাও মাত্র ১০ গড়ে। যেখানে ইকোনমি রেটও ছয়ের নিচে।
কেবল টি-টোয়েন্টি নয় তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল রশিদ। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলা ১৭ ম্যাচে এই লেগ স্পিনারের শিকার ৪০ উইকেট। গড়ও তিন ফরম্যাট মিলিয়ে মাত্র ১৪.৭৭।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা