গত ২০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপে বার্সেলোনা
গত বছর বায়ার্নের কাছে দুই হারই বার্সেলোনার ইউরোপা লিগে যাওয়ার পথ গড়ে দিয়েছিল। শঙ্কাটা থেকে যাচ্ছে এবারও। শঙ্কাটা মুখ ফুটে না বললেও কোচ জাভি হার্নান্দেজ জানালেন, তাদের গ্রুপটা বেশ কঠিন। এতটাই যে, শেষ ২০ বছরেও এর চেয়ে বেশি কঠিন গ্রুপ আর হয়নি!
চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানও উভয়েই বার্সেলোনার বড় প্রতিপক্ষ। এই তিন দলেরই আছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার ইতিহাস। এখানেই শেষ নয়, তিন দল অন্তত এক বার করে জিতেছে ট্রেবলও।
বার্সা আর বায়ার্নের দুইবার করে মৌসুমে লিগ, কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার ইতিহাসও আছে। তিন ট্রেবলজয়ী দল একই গ্রুপে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে আর কখনোই মুখোমুখি হয়নি। অন্য দলটা ভিক্টোরিয়া প্লাজেন। তবে তাতে গ্রুপটা সহজ হয়ে যাচ্ছে না একটুও।
ফলে এই গ্রুপকে মৃত্যুকূপ বলে দেওয়া চলে অনায়াসেই। এই কারণেই কি না, গ্রুপিংয়ের পর থেকেই আলোচনা হচ্ছে দেদারসে। ইস্তাম্বুলে ড্রয়ের পরে বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপক জর্দি ক্রুইফ বলেই ফেলেছিলেন, ভোগান্তি অপেক্ষা করছে বার্সার জন্য।
তার ভাষায়, ‘আমরা শক্তিশালী ও বেশ গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। গ্রুপটা কঠিনই হতে যাচ্ছে। এটা মৃত্যুকূপ। এই মৃত্যুকূপ উপভোগের, ভোগান্তিরও। তবে দুশ্চিন্তা শব্দটাকে ভুলে যেতে হবে আমাদের। আমাদের আশাবাদীই হতে হবে।’
জাভিও কথায় প্রতিধ্বনিত হলো একর মিশেল। বার্সা কোচ বলেন, ‘আমাদের লক্ষ্যটা থাকবে যে কোনো দলকেই হারিয়ে দেওয়া। তবে এটা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ২০ বছরের সবচেয়ে কঠিন গ্রুপ, এ নিয়ে কোনো সন্দেহই নেই।’
তবে কঠিন গ্রুপ বলে মোটেও আশা হারাচ্ছেন না কোচ জাভি। তিনি বলছেন, ‘আমরা চলতি দলবদলে বেশ কিছু শক্তিশালী খেলোয়াড় কিনেছি। আমাদের আশাবাদী হতেই হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে