ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় ভবিষ্যৎবানী, ম্যাচ শুরু আগে বলে দিলেন ম্যাচ জিতবে যে দল
এই ম্যাচের আগে নিজের মতামত জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তেওয়ারি। ভারতের এশিয়া কাপের দল ঘোষণার আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জসপ্রিত বুমরাহ। আর কিছুদিন আগে নেদারল্যান্ডস সফরে গিয়ে ফিল্ডিং অনুশীলনের সময় চোট পেয়ে এশিয়া কাপের দল থেকে ছিটকে যান পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। এই বিষয়ে মনোজ বলেন, “এটা ঠিক যে এই দুই ক্রিকেটারের না থাকাটা দুই দলের জন্যই প্রভাব ফেলবে। তবে আফ্রিদির না থাকার কারণে ভারত সুবিধা পাবে। আগের বিশ্বকাপে আমরা দেখেছি ও কীভাবে রোহিত ও রাহুলকে আউট করে। শুরুতেই দুটো উইকেট পড়ে গেলে সমস্যা তৈরি হয়। ওর ভিতরে ঢুকে আসা বলগুলি যে কোন ব্যাটসম্যানকে সমস্যায় ফেলবে। তাই শাহীনের না থাকা ভারতকে সুবিধা দেবে।”
পাকিস্তান ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেয়েছিল। সেটা ছিল বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। এই জয়টা পাকিস্তানের দলটিকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল। তবে মনোজ তেওয়ারি বলছেন, “ভারতের জন্য ওই ম্যাচটা এখন অতীত। পুরোপুরি নতুন একটা ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের আগে বড় কথা না বলে মাঠে প্রমাণ করতে চাইবে দুই দলই। ম্যাচটা অবশ্যই হাইভোল্টেজ হতে চলেছে। এই ম্যাচের আগে কী হয়েছে সেটা কেউ মনে রাখে না। নতুন তারকার জন্ম দেয় এই লড়াই। অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই ম্যাচের সঙ্গে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা