শ্রীলঙ্কা না বাংলাদেশ টি-২০তে এগিয়ে কোন দল জানিয়ে দিলেন লঙ্কান কোচ
চলতি মাসের গত রোববার (২৮ আগস্ট) দুবাইয়ে তিনি বলেন, “এই কথার সঙ্গে একমত হওয়া কঠিন। বাংলাদেশ দলে অনেক প্রতিভা আছে। বাংলাদেশ নিয়মিত টি-টোয়েন্টি খেলে। বিপিএল নিয়মিত হচ্ছে, অনেক বছর ধরেই এই টুর্নামেন্ট হচ্ছে। যেটা খেলোয়াড়দের আর্থিক ও ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে সমৃদ্ধ করেছে।”
তার মতে শ্রীলঙ্কায় এখনো গড়ে উঠেনি টি-টোয়েন্টি সংস্কৃতি। ফলে এখনই বাংলাদেশের হয়ে চেয়ে এগিয়ে নয় শ্রীলঙ্কা।
বলেন, “শ্রীলঙ্কা অত বেশি টি-টোয়েন্টি খেলে না। এখনো টি–টোয়েন্টির সংস্কৃতি গড়ে ওঠেনি সেখানে। শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডেতে যতটা ভালো খেলে, টি-টোয়েন্টি ততটা নয়। লঙ্কা প্রিমিয়ার লিগের কেবল একটা আসরই হয়েছে। এটা নিয়মিত হলে কয়েক বছরের মধ্যে শ্রীলঙ্কার টি–টোয়েন্টি দলও দাঁড়িয়ে যাবে।”
ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য যুব বিশ্বকাপ জয়। সেই দলকে শিরোপা এনে দিতে ভূমিকা ছিল নাভিদ নাওয়াজের। কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। যুব বিশ্বকাপজয়ী সেই দলের পারভেজ ইমন এবার বাংলাদেশের জার্সিতে খেলবেন এশিয়া কাপে।
এই নিয়েও বেশ গর্বিত নাওয়াজ। বলেন, “আমি খেলাটার সঙ্গে ৩০ বছর ধরে আছি। এখন আর কোনো দেশের সীমারেখা নেই। নিজের ছাত্ররা যে দেশেরই হোক, ভালো করলে খুব ভালো লাগে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন