বাংলাদেশকে হারিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে চমক দেখালো আফগানিস্তানের ব্যাটার বোলাররা
বাংলাদেশকে হারানোর পর আফগান ক্রিকেটারদের দুর্দান্ত ফর্মের চিত্র ফুটে উঠেছে সর্বশেষ প্রকাশিত আন্তর্জাতিক টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়েও। বল হাতে শীর্ষে দশে উঠে এসেছেন দলটির রশিদ এবং মুজিব উর রহমান। এরমধ্যে রশিদ তো রীতিমতো উঠেছেন শীর্ষ তিনে।
এছাড়াও বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দলটির ফাস্ট বোলার ফজল হক ফারুকী এবং নাভিন উল হকও। কেবল বোলারদের র্যাঙ্কিং নয় ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতির দারুণ ছাপ রেখেছে আফগান ব্যাটসম্যানরা। এগিয়েছেন দলটির দুই ওপেনারই। এছাড়াও এগিয়েছেন বাংলাদেশকে উড়িয়ে দেওয়া নাজিবউল্লাহ জাদরানও। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে দলটির অধিনায়ক মোহাম্মদ নবি।
বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট তুলে নেওয়া রশিদ ৭০৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন তিনে। তার সামনে ৭১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন তাবরেইজ শামসি। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জস হ্যাজলউড।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ১১ রানে ৩ উইকেট নেওয়া মুজিব ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন নবম স্থানে। এদিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া ফজল হক ফারুকি ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে। আরেক আফগান পেসার নাভিন উল হক ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৫তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এশিয়া কাপের দুই ইনিংসে ২৩ এবং ৩৭ রান করে তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। আরেক আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৫ ধাপ এগিয়ে উঠে এসেছে ২৯তম অবস্থানে। বাংলাদেশের বিপক্ষে ১৭ বলে ৬ ছয় এবং ১ চারে ৪৩ রান করে জয় ছিনিয়ে নেওয়া নাজিবউল্লাহ ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০তম অবস্থানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা